জাতীয় বিজ্ঞান দিবসে শান্তির বার্তা

science day

আজ ২৮ ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস। দেশ জুড়ে এই দিবসটি পালিত হবে। বিজ্ঞান শব্দের অর্থ বলতে আমরা জানি বিশেষ জ্ঞান। শিক্ষা,চেতনা ও উন্নয়নে বিজ্ঞানের অবদান অসীম। তবে এই দিবসটি পালনের উদ্দেশ্য হল-মানুষের উন্নতি ও বিশ্বে শান্তি। বিজ্ঞানের ব্যাপক উন্নতির দুয়ারে এসে আমাদের জীবন হয়ে উঠেছে বিজ্ঞানমুখী। অনেক অসাধ্য সাধন করেছে বিজ্ঞান। বিজ্ঞানের অগ্রগতিতে মানব সভ্যতা এগিয়ে চলেছে। ইন্টারনেটের দৌলতে অনেক অজানা তথ্য সামনে আসছে জানতে পারছি। তবে বিজ্ঞানের পাশাপাশি কুসংস্কার যে নেই তা বলা যাবে না। আজও সমাজের কোথাও কোথাও কুসংস্কারের কথা সংবাদ শিরোনামে আসে। জাতীয় বিজ্ঞান দিবসে বিজ্ঞানমনস্ক হওয়ার শপথ গ্রহণ করুন এবং শান্তির বার্তা দিন। (সংগৃহীত ছবি)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *