জাতীয় ক্রীড়া পুরস্কার ঘোষণা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করল ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রক। ধ্যানচাঁদ খেলরত্ন পেতে চলেছেন টেবিল টেনিস তারকা শরথ কমল। অর্জুন পুরস্কার পাবেন লক্ষ্য সেন, এইচএস প্রণয় ও নিখাত জারিনরা। বার্মিংহাম কমনওয়েলথ গেমসে অসাধারণ পারফর্ম করেছিলেন তিনি। গেমসে ৩টি সোনা সহ ৪ টি পদক জয়ী হন। এছাড়া হকিতে অর্জুন পুরস্কার পাচ্ছেন ধরমবীর সিং, কবাডিতে বি সি সুরেশ, ব্যাডমিন্টনে লক্ষ্য সেন, এইচএস প্রণয়, বক্সিংয়ে অমিত পাঙ্ঘল ও নিখাত জারিন সহ একাধিক ক্রীড়া ব্যক্তিত্বরা। দ্রোণাচার্য পুরস্কার প্রাপকদের তালিকায় রয়েছেন বক্সিংয়ে মহম্মদ আলি কামার, তিরন্দাজিতে জীবনজ্যোৎ সিং তেজা সহ অন্যান্যরা। পাশাপাশি দ্রোণাচার্য পুরস্কার পাচ্ছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মার কোচ দীনেশ লাড। (ছবি: সংগৃহীত)

