২৬ আসনে অ্যাপ্রেন্টিস নিচ্ছে এন এইচ পি সি লিমিটেড
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ইলেক্ট্রিশিয়ান, ফিটার (স্ট্রাকচারাল), ওয়্যারম্যান, ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেকট্রিক) এবং প্লাম্বার ট্রেডে মোট ২৬টি আসনে অ্যাপ্রেন্টিস নিচ্ছে ন্যাশনাল হাইড্রোইলেক্ট্রিক পাওয়ার কর্পোরেশন লিমিটেড। ১২ মাসের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং হবে অ্যাপ্রেন্টিসেস অ্যাক্ট ১৯৬১ -র অধীনে। ট্রেনিংয়ের সময় স্টাইপেন্ড মাসে ৯,৬০০ টাকা।
ইলেক্ট্রিশিয়ান ট্রেডে: আসন ১৩টি। ফিটার (স্ট্রাকচারাল) ট্রেডে: আসন ৫টি। ওয়্যারম্যান ট্রেডে: আসন ৩টি। ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেকট্রিক) ট্রেডে: আসন ৩টি। প্লাম্বার ট্রেডে: আসন ২টি।
প্রার্থীকে মাধ্যমিক/ সমতুল পাশ এবং সঙ্গে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট ট্রেডে পুরো সময়ের ২ বছরের আইটিআই কোর্স পাশ হতে হবে। আংশিক সময়ের/ কোরেসপন্ডেন্স/ দূরশিক্ষার মাধ্যমে এই যোগ্যতা অর্জন করে থাকলে আবেদন করা যাবে না।
৩১-৮-২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। তফশিলিরা ৫ এবং ওবিসিরা ৩ বছর বয়সের ছাড় পাবেন।
প্রার্থিবাছাই হবে মাধ্যমিক/ সমতুলের নম্বর এবং আইটিআইয়ের নম্বরের ভিত্তিতে প্রস্তুত মেধাতালিকা অনুযায়ী। সিকিমের স্থায়ী বাসিন্দারা অগ্রাধিকার পাবেন।
অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট ১৯৬১ -তে উল্লিখিত মান অনুযায়ী প্রার্থীদের মেডিক্যালি সম্পূর্ণ সুস্থ হতে হবে। সকল যোগ্যতা অর্জন করে থাকতে হবে ১ অক্টোবর বা তার আগে।
দরখাস্ত করার প্রথম ধাপে নিজেকে ট্রেড অ্যাপ্রেন্টিস হিসেবে রেজিস্টার করতে হবে http://www.apprenticeship.org পোর্টালের মাধ্যমে। এরপর ওই পোর্টালের “অ্যাপ্রেন্টিসশিপ অপরচুনিটিজ ট্যাব” -এর মাধ্যমে Teesta-V Power Station, Balutar, Singtam, East Sikkim, Sikkim (Establishment Code No. E04161100002) -তে নির্ধারিত ডিসিপ্লিনে আবেদন করতে হবে ১ অক্টোবর, ২০২০ -র মধ্যে। NH/TSV/HR/Apprentice/Adv./2020/3040. বিস্তারিত তথ্য পিডিএফে।
পিডিএফ ডাউনেলাড করতে ক্লিক করুন: এখানে

