ভারত চীন উত্তেজনার আবহে এলএসি-তে ২০ দিনের মধ্যে তিনবার ঘটেছে ফায়ারিং

tensions between India and China

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ প্যাংগং লেকের উত্তরদিকে ভারত এবং চীনের সৈন্যদের মধ্যে ১০০-২০০ রাউন্ড হাওয়ায় ফায়ারিং হয় বলে জানা গিয়েছে। বাস্তবিক নিয়ন্ত্রণ রেখা বরাবর পিপলস লিবারেশন আর্মি (এলএসি) চীনের সেনা ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করছে। সীমান্তের সঙ্গে লেগে থাকা অঞ্চলগুলিতে এলএসি-র প্রত্যেকটি মুভমেন্টের উপর ভারতীয় সেনা নজর রেখে চলেছে। উত্তর প্যাংগং লেকের কাছে ২০ দিনে কম করে অন্তত তিনবার ফায়ারিং-এর ঘটনা ঘটেছে। এই সময়ে উভয় পক্ষের মধ্যে বেশ কয়েক রাউন্ড হাওয়ায় ফায়ারিং হয়েছে।

৪৫ বছরে এরকম কোনও ফায়ারিংয়ের ঘটনা ঘটেনি। সেনা সূত্রের খবর, ২৯-৩১ আগস্ট যখন প্যাংগং লেকের দক্ষিণ দিকে চীনের পিএলএ-র উঁচু জায়গা দখল করার চেষ্টা ভারতীয় সেনাবাহিনী দ্বারা ব্যর্থ হয়েছিল। দ্বিতীয় ঘটনাটি ঘটে ৭ সেপ্টেম্বর মুখপারীর কাছে। সেনা সূত্র থেকে জানা যায়, তৃতীয় ঘটনটি ঘটেছিল ৮ সেপ্টেম্বর প্যাংগং লেকের উত্তর তীরে। এই সময়ে উভয় পক্ষের সেনা ১০০ থেকে ২০০ রাউন্ড হাওয়ায় ফায়ারিং করে। এই সময়ে চীন সেনাদের খুব আক্রমণাত্মক হতেও দেখা যায়।

এই ঘটনাটি যখন ঘটেছে তখন সাংহাই সহায়তা সংগঠনের সম্মেলনের জন্য ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর মস্কোতে চীনের বিদেশমন্ত্রীর সঙ্গে সীমান্ত সমস্যা নিয়ে আলোচনা হওয়ার কথা। আলোচনার সময়ে উভয় পক্ষের কোর কমান্ডারদের আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়, তবে এখনও পর্যন্ত চীনের পক্ষ থেকে কোনও সময়সীমা ধার্য করা হয় নি। ভারত এবং চীন, কূটনীতিক এবং সেনা সব স্তরেই এপ্রিল-মে থেকে বহুবার মতবিনিময় হয়েছে, তবে এখনও পর্যন্ত কোনও কার্যকর ফলাফল কিছু হয়নি।

দুই দেশের মধ্যে এপ্রিল-মে থেকেই এই চাপান-উতর চলছে। প্যাংগং লেকের কাছে কোংগরুগ নালা, গোগড়া এবং ফিঙ্গার অঞ্চলে চীনা সেনাবাহিনীর অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে যাওয়ার পরে প্রতিরোধ আরও বেড়েছে। চীনের সক্রিয়তা দেখে ভারতীয় সেনাবাহিনী লাদাখে নিজেদের স্থিতি আরও মজবুত করেছে, যাতে চীন কোনও রকম অস্থিরতা সৃষ্টি করলে সঠিক জবাব দেওয়া যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *