কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষাকর্মী নিয়োগ

Non-Teaching Staff-2

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : এবার থেকে কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমেই রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজগুলিতে শিক্ষাকর্মী নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। এ বিষয়ে উচ্চশিক্ষা দফতর থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিকাশ ভবন সূত্রে জানানো হয়, ২০১২ সালের রাজ্য কলেজ সার্ভিস কমিশন আইনেই কমিশনের মাধ্যমে শিক্ষাকর্মী নিয়োগের বিষয়টি উল্লেখ করা ছিল। এরপর বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে জানানো হয়, বিষয়টি স্থগিত রাখা হয়েছে। এ বিষয়ে জানানো হয়েছে, এ বছর ফেব্রুয়ারি মাস থেকে আইনটি কার্যকর হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *