উত্তরবঙ্গের চা শ্রমিকদের জন্য এবার ‘চা সুন্দরী’ প্রকল্প

Tea Garden-2

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : দুর্গাপুজোর পূর্বে উত্তরবঙ্গের গৃহহীন চা শ্রমিকদের জন্য নতুন একটি প্রকল্প আনতে উদ্যোগী রাজ্য সরকার। স্থানীয় সূত্রের খবর, শিলিগুড়ির উত্তরকন্যায় আয়োজিত প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী ‘চা সুন্দরী’ নামে ওই প্রকল্পের উদ্বোধন করলেন। প্রশাসনিক সূত্রের খবর, ৫০০ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের মাধ্যমে উত্তরবঙ্গের ৩৭০টি চা-বাগানের সব গৃহহীন শ্রমিকদের জন্য আগামী ৩ বছরের মধ্যে বাড়ি তৈরি করে দেবে রাজ্য সরকার। পাশাপাশি আরও জানা গিয়েছে, আগামী ৬ মাসে প্রায় ৩ হাজার ৬৯৪টি বাড়ি তৈরির কাজ শুরু হবে। শ্রমিকদের পাশে থেকে কাজ করার আহ্বানও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *