বিশিষ্ট পরিচালক শেখর ফিল্ম ইনস্টিটিউটের দায়িত্বে

Shekhar Kapoor

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ফিল্ম ইনস্টিটিউটের দায়িত্বে এবার শেখর। সূত্রের খবর, পুনে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের পরিচালন পর্ষদের চেয়ারম্যান হয়েছেন বিশিষ্ট পরিচালক শেখর কাপুর। জানা গিয়েছে, তাঁকে ‘ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া সোসাইটি’র সভাপতি পদেও নিয়োগ করা হয়েছে। কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার মন্ত্রক সূত্রের খবর, শেখর কাপুরের কার্যকালের মেয়াদ আগামী ২০২৩ সালের ৩ মার্চ পর্যন্ত। উল্লেখ করা যায়, শেখর কাপুর পরিচালিত অনেক ছবি দেশে-বিদেশে সুনাম অর্জন করেছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল- ‘মিস্টার ইন্ডিয়া’, ‘ব্যান্ডিট কুইন’ ও ‘এলিজাবেথ’ প্রমুখ। পাশাপাশি বেশ কয়েকটি ছবিতে অভিনয়ও করেছেন তিনি। প্রসঙ্গত, ২০১৮ সালে বিশ্বরূপম-টু ছবিতে অভিনেতা হিসেবে ছিলেন শেখর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *