এন টি রামা রাও-এর জন্মদিবস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন এন টি রামা রাও। ১৯২৩ সালের ২৮ মে তালুকের একটি ছোট্ট গ্রাম নিম্মকুরুতে ও তাঁর জন্ম। তিনি এনটিআর হিসাবে জনপ্রিয় ছিলেন। তিনি ছিলেন একজন ভারতীয় অভিনেতা, প্রযোজক, পরিচালক, সম্পাদক ও রাজনীতিবিদ। তিনি তিনবারে ৭ বছর অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। মোট ৩০০টি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন তিনি। এছাড়াও তেলেগু চলচ্চিত্রের ইতিহাসের অন্যতম শীর্ষ ব্যক্তিত্ব হয়ে ওঠেন তিনি। তাঁর জীবনে পেয়েছেন অনেক সম্মান ও পুরস্কারও। ১৯৬৮ সালে পেয়েছেন ভারত সরকার কতৃক ”পদ্মশ্রী” পুরস্কার। শ্রেষ্ঠ তেলুগু ভাষার চলচ্চিত্রের জন্য ১৯৫৪, ১৯৬০ ও ১৯৬৮ সালে তিনি পেয়েছেন ”জাতীয় চলচ্চিত্র পুরস্কার”। ১৯৫৪ ও ১৯৬৩ সালে পেয়েছেন ”রাষ্ট্রপতি পুরস্কার”।

