শীতকালে ঘরের বাইরে শরীরচর্চা নিয়ে সতর্ক হতে হবে

home and exercise

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: শীতে বাড়বে বায়ুদূষণ। এই পরিস্থিতিতে বাইরে শরীরচর্চা কতটা নিরাপদ, তা নিয়ে উঠছে প্রশ্ন।
ভোরবেলায় ঘুম থেকে উঠে চোখে-মুখে জল দিয়ে জামাকাপড় বদলে ও জুতো পায়ে গলিয়ে শরীরচর্চা করতে বাইরে বেরিয়ে পড়েন অনেকেই । বর্তমানে করোনা আবহে বিশ্বের সার্বিক পরিস্থিতি বদলে গিয়েছে। বাতাস এখন আর আগের মতো বিশুদ্ধ নয়। কোভিড -১৯ ভাইরাসের জীবাণু ঘুরে বেড়াচ্ছে। অনেকেই বলছেন,পরিস্থিতি আরও খারাপ করে তুলবে এবার শীত।এই সময় বায়ুদূষণের মাত্রাও যাবে অনেকটা বেড়ে। যা আপনার শ্বাসযন্ত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আবার কোভিড ১৯-এর প্রধান লক্ষণই হল – শ্বাসযন্ত্রে আঘাত হানা।
এক্ষেত্রে বলা হচ্ছে, সুরক্ষা দেবে ফেস মাস্ক । সেরা ফেস মাস্ক পরে শরীরচর্চা করলে করোনা ভাইরাসকে আটকে দেওয়া যেতে পারে । তবে শীতকালে বাতাসে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর ধূলিকণা ভেসে বেড়াতে থাকে। এক্ষেত্রে তা ফেস মাস্ক আটকাতে পারবে না। কিছুটা হলেও শ্বাসযন্ত্রে চলে যাবে নিঃশ্বাস -প্রশ্বাসের সঙ্গে ।
এক্ষেত্রে ধূলিকণা অ্যাজমার দিকে নিয়ে যেতে পারে। রানিং, সাইক্লিং, ব্রিস্ক ওয়াকিং- সহ শরীরচর্চার ক্ষেত্রে এই সব পদ্ধতিগুলোয় শরীরে প্রচুর পরিমাণে অক্সিজেনের দরকার পড়ে। এর ফলে আপনি যত প্রশ্বাস নেবেন, তত দূষিত সূক্ষ্ম বায়ুকণা শ্বাসযন্ত্রে প্রবেশের সম্ভাবনা বেড়ে যাবে। এমন পরিস্থিতিতে ফেস মাস্ক পরে সব সময় থাকা যাবে এমনটা নয়। দূষিত বায়ুকণা শুধু শ্বাসযন্ত্রটিকে ক্ষতিগ্রস্ত করবে তা নয়। এক্ষেত্রে মাথাধরা, চোখ জ্বালা করা, অনিদ্রা ও চর্মরোগের মতো বেশ কিছু সমস্যা তৈরি হতে পারে। আপাতত বাইরে শরীরচর্চা বন্ধ রাখাই ভালো হবে বলে অনেকে মনে করছেন। বাড়িতেই শরীর পরিচর্যা করাই ঠিক কাজ হবে এমনই ধারণা বহু মানুষের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *