আজকের আবহাওয়া
উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। তবে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। আবহাওয়া দফতর সূত্রের খবর, উত্তরবঙ্গের ৫ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার কোচবিহার সহ জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।
আজকের রাশিফল
বৃহস্পতিবার ২৫ শ্রাবণ ১৪২৯; ই: ১১ আগস্ট ২০২২ ♈/মেষ (Aries): আজ প্রত্যয়ী মনোভাবই আশা আকাঙ্খা বাস্তবায়ন করতে পারে। কোনও বন্ধু আজ বড় পরিমান ঋণ দিতে বলতে পারে। তাকে সাহায্য করার ফলে আর্থিক অবস্থা দুর্বল হতে পারে। ব্যক্তিগত বিষয় সমাধানের জন্য নিজের পদ্ধতিতে উদার হওয়া দরকার। প্রেমের অনুভূতিগুলি আজ পরিশোধিত হবে। শুভ সংখ্যা: ১ ♉/বৃষ (Taurus):…
সুপ্রভাত
আজঃ বৃহস্পতিবার ২৫ শ্রাবণ ১৪২৯; ই: ১১ আগস্ট ২০২২ হিন্দোল চতুর্দশীশ্রী শ্রী কৃষ্ণের ঝুলনযাত্রা সমাপন তিরোধান দিবসঃবিদ্যাধর সূর্যপ্রসাদ নাইপলক্ষুদিরাম বসু তিথি: শুক্ল চতুর্দশী, সকাল ০৯:৫৬ পর্যন্ত, পরে পূর্ণিমা;উত্তরাষাঢ়া নক্ষত্র, সকাল ০৬:৫৯ পর্যন্ত, পরে শ্রবণা নক্ষত্র;জন্মরাশি: মকর। সূর্যোদয়: ০৫:১৫/ সূর্যাস্ত: ০৬:০৭(সূর্য্যসিদ্ধন্ত) জোয়ার:- দিন-০৮:৫৬; রাত-০৯:০১ভাটা:- দিন-০১:৪৬; রাত-০১:৫১ কলকাতা সহ পার্শবর্তী অঞ্চলের আবহাওয়া সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডি. সে./…
পাটনার মসনদে নীতীশ : বদল হল জোটসঙ্গী
নীতীশকুমার ফের পাটনার মসনদে বসলেন। অষ্টমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন নীতীশ কুমার। এবার বিজেপির সঙ্গ ছেড়ে নীতীশ আরজেডি -কংগ্রেসের সঙ্গে। বিহারের নতুন সরকারের হয়ে মুখ্যমন্ত্রী পদে আসীন হলেন তিনি। উপমুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন তেজস্বী যাদব। শপথ গ্রহণ পর্বের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নীতীশ কুমার বললেন, “প্রধানমন্ত্রী পদ নিয়ে আমার কোনও লোভ নেই। আমি সেই প্রত্যাশাও করি না। বরং বিরোধী শক্তিকে আরও শক্তিশালী করার জন্যই কাজ করে যাব।'”
রাখী-পূর্নিমা ভ্রাতৃত্বের উৎসব
রাখীপূর্নিমা। ভ্রাতৃত্বের উৎসব।পঞ্জিকা মতে,রাখিবন্ধন শ্রাবণ মাসের পূর্ণিমায় পালিত হয়ে থাকে ৷ আগামীকাল ১১ আগস্ট সেই পুণ্য তিথি ৷ দেশের বিভিন্ন প্রান্তে বোনেরা ভাইদের হাতে রাখি পরিয়ে এই বিশেষ দিনটি উৎযাপন করেন। পণ্ডিত ও শাস্ত্রবিশারদরা বলে থাকেন, ভাই-বোনের জন্ম জন্মান্তরের সম্পর্ক নির্ণিত হয়ে থাকে এই রাখি বন্ধনে। কাল ১১ আগস্ট দেশজুড়ে উদযাপিত হবে ভাই ও বোনের এই প্রীতি বন্ধনের উৎসব।
বিহারে নীতীশ-তেজস্বীর মেলবন্ধন : নতুন সরকার গঠনে তৎপরতা
ফের একবার আরজেডি-র হাত ধরল নীতীশ কুমার ৷ বিরোধী দলনেতা হিসেবে নীতীশ সরকারের কড়া সমালোচক ছিলেন লালু-পুত্র তেজস্বী যাদব। সব কিছু ঠিক-ঠাক থাকলে বিহারের উপ- মুখ্যমন্ত্রী হতে চলেছেন তেজস্বী ৷ বিহারের রাজনীতিতে এক সময় তেজস্বীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব ছিলেন নীতীশ কুমার। আরজেডি- জেডিইউ জোট ভেঙে যায় ৷
ঋদ্ধিমানের পর বাংলা ছাড়ছেন সুদীপ !
বাংলা ক্রিকেট দলের সঙ্গে দীর্ঘ দিনের সম্পর্ক ছিন্ন করতে চলেছেন সুদীপ চট্টোপাধ্যায়। ইতিপূর্বে বাংলা ছেড়েছেন ঋদ্ধিমান সাহা। সেই পথেই হাঁটলেন বাংলার আর এক ক্রিকেটার সুদীপ । ঋদ্ধির পর ত্রিপুরাতে খেলার ব্যাপারে ইচ্ছা প্রকাশ করলেন সুদীপ । সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছিল, বাংলা ছাড়তে চলেছেন সুদীপ। বাংলার এই বাঁহাতি ব্যাটসম্যান ত্রিপুরাতে গিয়ে সইও করে এসেছেন বলে জানা যায় ।
আজ আবহাওয়া
নিম্নচাপের প্রভাব। ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর সহ বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর। আজ ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে হাওড়া, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, ঝাড়গ্রাম, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলায়।
আজকের রাশিফল
বুধবার ২৪ শ্রাবণ ১৪২৯; ই: ১০ আগস্ট ২০২২ ♈/মেষ (Aries): শারীরিক সক্ষমতা বজায় রাখতে কিছু ক্রীড়া কার্যকলাপে যুক্ত থাকা প্রয়োজন। চাকরি প্রার্থীদের নতুন চাকরী পাওয়ার সম্ভাবনা রয়েছে। সহবাসী সাম্প্রতিক কাজকর্মে অত্যন্ত অতিষ্ঠ হয়ে উঠতে পারে। বন্ধুত্ব প্রগাঢ় হওয়ার সাথে সাথে প্রেমও আসবে। ঘরে ধর্মানুষ্ঠান হওয়ার সম্ভাবনা। শুভ সংখ্যা: ৪ ♉/বৃষ (Taurus): আজ কিছু প্রতিকূলতার সম্মুখীন…
