অ্যাথলিট কমিশনের সদস্য পি ভি সিন্ধু
অ্যাথলিট কমিশনে সদস্য হলেন সিন্ধু। টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ পদকজয়ী পি ভি সিন্ধু বিশ্ব ব্যাডমিন্টন সংস্থার অ্যাথলিট কমিশনের সদস্য হয়েছেন।
অ্যাথলিট কমিশনে সদস্য হলেন সিন্ধু। টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ পদকজয়ী পি ভি সিন্ধু বিশ্ব ব্যাডমিন্টন সংস্থার অ্যাথলিট কমিশনের সদস্য হয়েছেন।
চিলির কনিষ্ঠতম প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন ৩৫ বছর বয়সী গ্যাব্রিয়েল। চিলির সদ্য নির্বাচিত হলেন বামপন্থী প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বরিচ। নতুন প্রেসিডেন্ট হিসেবে বামপন্থীর নির্বাচিত হওয়া এবং তাঁর এই বার্তায় আমেরিকার কপালে চিন্তার ভাঁজ।
৮ জন বাঙালি বিজ্ঞানী পুরস্কৃত হলেন। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের তারকা পুরস্কার পেয়েছেন ৮ জন বাঙালি বিজ্ঞানী।
আবার পতন শেয়ার বাজারে। সূত্রের খবর, সপ্তাহের শুরুতে ফের পড়ে গেল শেয়ার বাজার। ১৯০০ পয়েন্টের কাছাকাছি পড়েছিল সেনসেক্স। এরপর সেখান থেকে কিছুটা ঘুরে দাঁড়িয়ে তা দিন শেষ করল ৫৫,৮২২.০১ অঙ্কে।
আজকের দিনে গায়িকা প্রতিমা বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন। ১৯৩৪ সালের ২১ ডিসেম্বর তাঁর জন্ম হয়েছিল। ‘ঢুলি’, ‘শাপমোচন’, ‘নীলাচলে মহাপ্রভু’, ‘নতুন ফসল’ ও ‘ছুটি’ প্রভৃতি বাংলা ছবিতে তিনি গান গেয়েছেন।
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: কলকাতা পুরসভা নির্বাচনের ফলাফলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল তৃণমূল কংগ্রেস। কলকাতার রং ফের সবুজ। লাল বাড়ির আবারও দখল নিল শাসক দল। জয়ের খবর আসতেই কালীঘাটে দলীয় সমর্থকদের ভিড় বাড়তে থাকে। সবুজ আবির আর “খেলা হবে” গানে মেতেছেন কর্মী সমর্থকরা।
মঙ্গলবার ০৫ পৌষ ১৪২৮; ই: ২১ ডিসেম্বর ২০২১ ♈/মেষ (Aries): ব্যস্ত সময়সূচী সত্ত্বেও স্বাস্থ্য সুন্দর থাকবে। একাধিক উৎস থেকে আর্থিক লাভের সম্ভাবনা। স্ত্রীর স্বাস্থ্য কিছু দুশ্চিন্তার সৃষ্টি করতে পারে। সমস্ত দিন কর্মক্ষেত্রে উদ্যমশীল থাকতে হবে। আজ হঠাৎই অনিচ্ছাকৃত যাত্রা করতে হতে পারে যে কারণে বাড়ির লোকেদের সাথে সময় কাটানোর পরিকল্পনা ব্যহত হতে পারে। শুভ সংখ্যা:…
আজঃ মঙ্গলবার ০৫ পৌষ ১৪২৮; ই: ২১ ডিসেম্বর ২০২১ জন্মদিনঃপ্রসন্নকুমার ঠাকুর তিরোধান দিবসঃআবু সায়ীদ আইয়ুব তিথি: কৃষ্ণ দ্বিতীয়া, দুপুর ১২:৫৭পর্যন্ত, পরে কৃষ্ণ তৃতীয়া;পুনর্বসু নক্ষত্র, রাত্রি ০৯:১৫ পর্যন্ত, পরে পুষ্যা নক্ষত্র;জন্মরাশি: মিথুন, দুপুর ০২:৪১ পর্যন্ত, পরে কর্কট রাশি। সূর্যোদয়: ০৬:১৫/ সূর্যাস্ত: ০৪:৫২(সূর্য্যসিদ্ধন্ত) জোয়ার:- দিন-১১:২০; রাত-১১:২৫ভাটা:- দিন-০৪:১০; রাত-০৪:১৫ কলকাতা সহ পার্শবর্তী অঞ্চলের আবহাওয়া সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডি….
হকিতে দুরন্ত ভারত। জাপানকে ৬ গোল দিল ভারত। ইতিপূর্বে টোকিও অলিম্পিক্স হকিতে ব্রোঞ্জজয়ী হয়েছে ভারত। আগেই এশীয় চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে উঠেছিল।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট দলে স্থান পেলেন বাংলার রবি কুমার। আগামী বছর জানুয়ারি মাসে ওয়েস্ট ইন্ডিজে হতে চলেছে এই প্রতিযোগিতা। তরুণ বাঁ-হাতি পেসারকে এই আসরে খেলতে দেখা যাবে।