ভয়াবহ ভূমিকম্প স্মরণে
আজকের দিনে মহারাষ্ট্রের লাতুর ও ওসমানাবাদ এলাকায় ভয়াবহ ভূমিকম্প হয়েছিল। ১৯৯৩ সালের ৩০ সেপ্টেম্বর এই ঘটনা ঘটেছিল। প্রায় ১০ হাজার জন মানুষ মারা গিয়েছিলেন।
আজকের দিনে মহারাষ্ট্রের লাতুর ও ওসমানাবাদ এলাকায় ভয়াবহ ভূমিকম্প হয়েছিল। ১৯৯৩ সালের ৩০ সেপ্টেম্বর এই ঘটনা ঘটেছিল। প্রায় ১০ হাজার জন মানুষ মারা গিয়েছিলেন।
আজকের দিনে শিবনাথ শাস্ত্রী প্রয়াত হয়েছিলেন। ১৯১৯ সালের ৩০ সেপ্টেম্বর তিনি পরলোকগমন করেন। তিনি সাধারণ ব্রাহ্মসমাজের মূল প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম ছিলেন।
ভবানীপুর হাইভোল্টেজ কেন্দ্রে চলছে ভোট গ্রহণ। নিরাপত্তা বলয়ে ভোট-পর্ব এগিয়ে চলেছে। ভবানীপুরের বিভিন্ন বুথেও নজরদারি রয়েছে। ৫ জন জয়েন্ট সিপি, ১৪ জন ডেপুটি কমিশনার, ১৪ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার ও ১০০ জন ট্রাফিক সার্জেন্ট রয়েছেন ওই দলে। সকাল ১১ টা পর্যন্ত ভবানীপুর কেন্দ্রে ভোট পড়েছে ২১.৭৩ শতাংশের কাছাকাছি।
বৃহস্পতিবার ১৩ আশ্বিন ১৪২৮; ই: ৩০ সেপ্টেম্বর ২০২১ ♈/মেষ (Aries): মুগ্ধকারী আচরণ মনোযোগ আকর্ষণ করবে। সন্তানদের মাধ্যমে আজ আর্থিক সুবিধা অর্জনের আশা রয়েছে। জীবন সঙ্গীর প্রতি অবহেলা সম্পর্কটিকে নষ্ট করতে পারে। প্রেমের উত্তেজনা প্রবল হতে পারে। প্রতিযোগিতামূলক স্বভাব অন্যদের থেকে এগিয়ে থাকতে সাহায্য করবে। আজ অযথা সময় নষ্ট হতে পারে। শুভ সংখ্যা: ৫ ♉/বৃষ (Taurus):…
আজ: বৃহস্পতিবার ১৩ আশ্বিন ১৪২৮; ই: ৩০ সেপ্টেম্বর ২০২১ দুর্গাপূজার আর মাত্র ১১ দিন!!! জন্মদিন: অজিতেশ বন্দ্যোপাধ্যায় তিরোধান দিবসঃ শিবনাথ শাস্ত্রী——————-প্যারীচরণ সরকার তিথি: কৃষ্ণ নবমী, সন্ধ্যা ০৬:২৫ পর্যন্ত, পরে কৃষ্ণ দশমী;পুনর্বসু নক্ষত্র, রাত্রি ১১:১৫ পর্যন্ত, পরে পুষ্যা নক্ষত্র;জন্মরাশি: মিথুন, বিকাল ০৪:৪৫ পর্যন্ত, পরে কর্কট রাশি;সূর্যোদয়: ০৫:৩১/ সূর্যাস্ত: ০৫:২১(সূর্যসিদ্ধন্ত) জোয়ার:- দিন- ০৪:৪৬; রাত- ০৫:০১ভাটা:- দিন- ০৯:৪৬;…
“হাইভোল্টেজ” ভোট। আগামীকাল ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন ঘিরে রয়েছে জোর তৎপরতা । প্রার্থী খোদ মুখ্যমন্ত্রী। প্রতিপক্ষ বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। বাম প্রার্থী রয়েছেন শ্রীজীব বিশ্বাস। অন্যান্য নির্দল প্রার্থীরাও রয়েছেন। এই আসনটিতে মোট ২৮৭টি বুথ রয়েছে। মেন বুথের সংখ্যা ২৬৯টি । করোনা আবহের জন্য বিবেচনা করে তৈরি করা হয়েছে ১৮টা অক্সিলিয়ারি বুথ। ভবানীপুর কেন্দ্র ছাড়াও উপনির্বাচন হবে জঙ্গিপুর ও সামশেরগঞ্জে ।
প্রয়াত রজার হান্ট (৮৩)। ১৯৬৬ সালে বিশ্বকাপজয়ী ইংল্যান্ড ফুটবল দলের হয়ে খেলেছিলেন তিনি। স্ট্রাইকারে খেলতেন হান্ট। সেই খেলোয়াড় রজার মারা গেলেন। দেশের হয়ে ৩৪ ম্যাচে ১৮টি গোল রয়েছে তাঁর।
রাঙ্কিং তালিকায় ২ নম্বরে ঝুলন ও মিতালি তিনে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচে দলকে দুর্দান্ত জয় এনে দিয়েছিলেন।
স্নাতকে ভর্তি চলবে ৮ অক্টোবর পর্যন্ত। কলেজ-বিশ্ববিদ্যালয়ের ফাঁকা আসন ভরানোর জন্য আবার ভর্তির পোর্টাল খোলার নির্দেশ দিয়েছে উচ্চশিক্ষা দফতর। ভর্তির প্রক্রিয়া আগামী ৮ অক্টোবর পর্যন্ত চালু থাকবে বলেও জানানো হয়।
প্লাস্টিক রুখতে পদক্ষেপ। জল জমার অন্যতম কারণ প্লাস্টিক ক্যারিব্যাগ ও থার্মোকলের যথেচ্ছ ব্যবহার ঠেকানোর জন্য তৎপরতা শুরু করেছে রাজ্য। এক্ষেত্রে জানা গিয়েছে, নির্দিষ্ট বিধির বাইরে প্লাস্টিকের ব্যবহার রুখতে পুরসভাগুলিকে নির্দেশ দেওয়ার বিষয়ে এগিয়ে চলেছে পুর দফতর।