প্রবল বর্ষণের আশঙ্কা বাড়ছে
২১ জুলাই একটি নিম্নচাপের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরে এই নিম্নচাপের জেরে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। এই আবহে ভারী বৃষ্টির ইঙ্গিত থাকছে পূর্ব ভারতের রাজ্যগুলিতে। অন্যদিকে ওড়িশা সহ ওই এলাকায় প্রবল বর্ষণের আশঙ্কা বাড়ছে। আবহাওয়া দফতর সূত্রের খবর, কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলির আকাশ প্রধানত মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাসও থাকছে।
