বর্ধমান রাজবাড়িতে প্রাচীন ঐতিহ্য মেনেই দুর্গাপুজোর আয়োজন

pateswari durga

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:বর্ধমান রাজবাড়িতে ৩০০ বছরেরও বেশি সময় ধরে পটেশ্বরী দুর্গার পুজো হচ্ছে। অনেক ইতিহাসের সাক্ষী প্রাচীন এই বর্ধমানের রাজ হাবেলির। স্থানীয় সূত্রের খবর, সংস্কারের অভাবে ভেঙে গিয়েছে । তবু এখনও ঐতিহ্য রয়েছে বর্ধমানের রাজ হাবেলির। ইটের রঙ বদলে গিয়েছে । এমনকী ঝরে পড়ছে চুন- সুড়কি। সুন্দর সব নকশা এখনও রাজ ঐতিহ্যের কথা মনে করিয়ে দেয় । গা ছমছম করা পরিবেশও মিলবে । হাবেলির মধ্যে বর্ধমান রাজবাড়ির লক্ষ্মী নারায়ণ জিউ মন্দির। জানা গিয়েছে, পাতালে শিব ও মা চন্ডীকার নিত্যপুজোর সঙ্গে এখানেই পূজিতা হন পটেশ্বরী দুর্গা।

স্থানীয় সূত্রের আরও খবর,পটে আঁকা দুর্গা বলেই নাম তাঁর পটেশ্বরী। ৩০০বছরেরও বেশি সময় ধরে বর্ধমান রাজবাড়িতে এই পটে আঁকা দুর্গার পুজো হয়ে আসছে। বর্ধমানের মহারাজ মহাতাব চাঁদ এই পুজোর সূচনা করেন। প্রথম থেকেই ওই পটে পুজো হয়ে আসছে।এক্ষেত্রে আরও জানা যায়,বর্ধমান রাজবাড়ির কুলদেবতা লক্ষ্মীনারায়ণ জিউ এবং কেশব জিউ। কুলদেবী হলেন মা চন্ডীকা।এখানে নিত্যপুজো হয় প্রতিদিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *