পুজোর বোনাসের দাবিতে চা শ্রমিকদের আন্দোলন

chopra tea forest

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ২০ শতাংশ হারে বোনাসের দাবিতে চোপড়ায় চা শ্রমিকদের বিক্ষোভ অনুষ্ঠিত হল। সূত্রের খবর, আগামীতে আরও বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা। এ বিষয়ে আরও জানা গিয়েছে, চোপড়া ব্লকের বটলিফ চা ফ্যাক্টরি গুলোতে অবস্থান বিক্ষোভ করেছে চা বাগান মজদূর ইউনিয়ন। মালিকপক্ষ তাঁদের দাবি মেনে না নিলে পরবর্তীদিনে আরও বড় আন্দোলনের পথে নামবে বলে তাঁরা জানিয়েছেন।

প্রসঙ্গত, শ্রমিকদের পুজোর বোনাস সংক্রান্ত দাবি নিয়ে শিলিগুড়িতে এক সভার আয়োজন করা হয়। মালিকপক্ষ ওই বৈঠকে উপস্থিত না হওয়াতে কোনও আলোচনা হয়নি। মালিকপক্ষের প্রতিনিধি সূত্রে জানানো হয়েছে, ১৭.৮০শতাংশ বোনাস দেওয়ার কথা ঘোষণা করা হয়। তবে শ্রমিক সংগঠন ওই প্রস্তাব মেনে না নেওয়ায় বটলিফ চা ফ্যাক্টরির সামনে বিক্ষোভ প্রদর্শন চলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *