শরীর সুস্থ রাখতে মটরশুঁটির বিশেষ গুরুত্ব রয়েছে

pea-plant-seeds 2

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: শীতকালের এক প্রিয় ফসল মটরশুঁটি। তবে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ করে অন্যান্য সময়েও এই ফসল পাওয়া যাচ্ছে। একরাশ খাদ্যগুণে সমৃদ্ধ মটরশুঁটি। শরীর সুস্থ রাখতে যা অত্যন্ত প্রয়োজনীয়। নানা পরিমাণে খাদ্যগুণ থাকায় শরীর সুস্থও রাখে। এছাড়া মটরশুঁটি সবার প্রিয় একটি খাবারও ৷

বিশেষজ্ঞরা জানিয়েছেন, মটরশুঁটিতে পটাসিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ম, ভিটামিন-সি, আয়রন, ফলিক অ্যাসিড, বিটাক্যারোটিন, ভিটামিন-এ, ফসফরাস, জিঙ্ক ও ভিটামিন- বি কমপ্লেক্স রয়েছে। পাশাপাশি সামান্য পরিমাণে থাকে ভিটামিন-কে। সতেজ মটরশুঁটি খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।

পাশাপাশি শর্করা, প্রোটিন ও ফ্যাট থাকে মটরশুঁটিতে ৷ সেজন্য খাওয়া দরকার মটরশুঁটি ৷ এক্ষেত্রে বিশেষজ্ঞদের মত, মটরশুঁটিতে অ্যান্টি অক্সিডেন্ট থাকে বলেই শিশুদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। আবার রক্তে কোলেস্টেরলের ভারসাম্য বজায় রাখতে বিশেষ সহায়তা করে মটরশুঁটি ৷ চামড়া ভাল রাখে ও ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। চোখের দৃষ্টিশক্তিও বজায় রাখে ৷ সবমিলিয়ে মটরশুঁটির বিশেষ গুরুত্ব রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *