পেট্রাপোলে যাত্রিবাহী ট্রেন চালানোর পরিকল্পনা

Petrapole-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পেট্রাপোলে শীঘ্রই যাত্রিবাহী ট্রেন। সূত্রের খবর, পেট্রাপোল পর্যন্ত যাত্রিবাহী ট্রেন চালানোর পথে অনেকটাই এগিয়ে গেল পূর্ব রেল। পূর্ব রেল সূত্রের খবর, এখন বনগাঁ স্টেশন পর্যন্ত বৈদ্যুতিক লোকাল ট্রেন চলে। অন্যদিকে পেট্রাপোল স্টেশনে প্ল্যাটফর্ম থাকলেও তা ব্যবহার করা হয় না। ওই পথে মালগাড়ি চলাচল করে। উল্লেখ করা যায়, ওই সব স্থানে বিদ্যুতের বন্দোবস্ত করেছে রেল। সূত্রের আরও খবর, গত ২৮ ডিসেম্বর ওই রুটে বৈদ্যুতিক ইঞ্জিন নিয়ে পরীক্ষাও সম্পূর্ণ হয়েছে। খুব শীঘ্রই পেট্রাপোল পর্যন্ত যাত্রী ট্রেন চালানো যাবে বলে আশা প্রকাশ করেছে রেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *