রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত: এনডিএ প্রার্থীর নাম ঘোষণা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি পদে এনডিএ প্রার্থীর নাম ঘোষণা হওয়ার সম্ভাবনা। আগামী ২৪ কিংবা২৫ জুন মনোনয়ন পেশ করবেন বিজেপির রাষ্ট্রপতি পদপ্রার্থী। আগামী ১৮ জুলাই হবে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোট গ্রহণ। সূত্রের খবর,রাষ্ট্রপতি পদপ্রার্থী নিয়ে আলোচনার জন্য বৈঠকে বসছে বিজেপির সংসদীয় বোর্ড।
ওই বৈঠকে ভার্চুয়াল উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির,দলীয় সূত্রে এমনটাই জানা গিয়েছে। বৈঠকের পর রাষ্ট্রপতি পদে এনডিএ প্রার্থীর নাম ঘোষণা হবে। অন্যদিকে রাষ্ট্রপতি পদপ্রার্থী নিয়ে নাম চূড়ান্ত করতে বৈঠকে বসছে বিরোধী পক্ষও। যশবন্ত সিনহার নাম চূড়ান্ত হয়েছে বলে জানা যায়।

