করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে ঠিক কী কী করণীয়
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: করোনা আবহে প্রথমে সুরক্ষিত থাকুন নিজে এবং নিরাপদে রাখুন প্রিয়জনকেও। কীভাবে করোনাভাইরাস এড়ানো সম্ভব হবে তা জানিয়েছেন চিকিৎসক- বিশেষজ্ঞরা। এক্ষেত্রে চিকিৎসক- বিশেষজ্ঞরা বলছেন,সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে না গেলেও এই ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। অযথা ভয় পাবেন না। সতর্ক ও সাবধান থাকা জরুরি।
করোনা ভাইরাস মারণ কামড় বসিয়ে ঘুম কেড়েছে গোটা বিশ্বের। দিন দিন সংক্রমণ বেড়েই চলেছে। বেড়ে চলেছে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যাও। এই ভাইরাস অত্যন্ত সংক্রামক তা পূর্বেই জানানো হয়েছিল। কোভিড -১৯ নামক এই ভাইরাস প্রাথমিকভাবে হাঁচি ও কাশির মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ভাইরাস নাক, মুখ ও চোখের মাধ্যমে শরীরে প্রবেশ করে থাকে । কিছু গবেষণায় জানানো হয়েছে,এই ভাইরাসটি বায়ুবাহিতও হতে পারে। বন্ধ শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশে অফিস, এসি ক্যাবস-বাস, শপিংমল ও থিয়েটার ইত্যাদি থেকেও হতে পারে করোনা সংক্রমণ।
করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে ঠিক কী কী করণীয় তা জেনে নেওয়া দরকার। চিকিৎসক- বিশেষজ্ঞরা এক্ষেত্রে জানিয়েছেন, বয়স যদি ৬০ বছরের বেশি বা ৫ বছরের কম হয়ে থাকে তাহলে বেশি মাত্রায় সতর্ক থাকতে হবে। আবার এই সময় ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা দীর্ঘস্থায়ী অসুস্থতা থাকলে অবশ্যই ঘরে থাকতে হবে। কিছু নিয়ম মেনে চলতে হবে। এই করোনা আবহে বাড়িতে কেউ এলে তাঁদের সঙ্গে সাক্ষাত এড়িয়ে চলতে হবে।
এছাড়া কিছু পরামর্শ মেনে চলতে হবে। নিয়মিত সময় মেনে সাবান ও জল দিয়ে আপনার হাত ও মুখ ধুতে হবে। ঘরের বাইরে যাওয়ার সময় সব সময় মাস্ক পরা জরুরি। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। বিশেষ প্রয়োজনে বাড়ির বাইরে গেলে অন্যের থেকে ৬ ফুট দূরত্ব বজায় রেখে চলবেন।
বারে বারে স্পর্শ করা জিনিসগুলো নিয়মিত জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করা দরকার। তাজা বাতাসের সংস্পর্শে থাকার চেষ্টা করবেন। শীতাতপ নিয়ন্ত্রণ স্থানগুলিতে যাওয়া থেকে বিরত থাকতে হবে। পুষ্টিকর খাদ্য খেতে হবে। তাজা ফলের রস, ভেষজ পানীয় ও দুধে হলুদ মিশিয়ে পান করতে হবে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করবে। প্রতিদিন ব্যায়াম ও ধ্যান করতে হবে। এছাড়া চিকিৎসকের পরামর্শ মেনে সঠিক ওষুধ খেতে হবে। নিজের ইচ্ছামতো ওষুধ খাওয়া একদম উচিত হবে না। অসুস্থ মানুষের সংস্পর্শে যাওয়া ঠিক কাজ হবে না। প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার।
মতামত সহ লাইক ও শেয়ার করবেন।

