Queen Elizabeth-1Others 

ব্রিটেনের যুদ্ধজাহাজ ‘এইচএমএস কুইন এলিজাবেথ’

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আসছে যুদ্ধজাহাজ। সূত্রের খবর, আগামী বছরের গোড়ায় ব্রিটেনের সবচেয়ে বড় যুদ্ধজাহাজ ‘এইচএমএস কুইন এলিজাবেথ’ মোতায়েন হতে চলেছে ভারত মহাসাগরে। এক্ষেত্রে আরও জানা গিয়েছে, সমুদ্রপথে ইউরোপীয় ইউনিয়নের আগ্রহ ও চিনের একাধিপত্যকে খর্ব করার সঙ্গে এই জাহাজ মোতায়েনের সংযোগ রয়েছে বলেই মনে করা হচ্ছে। উল্লেখ্য, ব্রিটেনের সাবেক উপনিবেশ হংকং-এ চিনের দমননীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ব্রিটেন। দিল্লিতে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারত মহাসাগর ও তৎসংলগ্ন পূর্ব এশিয়ার আঞ্চলিক নিরাপত্তা বহাল রাখার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানানো হয়। তাই এই যুদ্ধজাহাজ পাঠানো হচ্ছে।

Related posts

Leave a Comment