নিয়ম মেনে রবীন্দ্র-জয়ন্তী

Rabindranath Thakur

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রবীন্দ্র সরোবরে এবার নিয়ম মেনে পালিত হবে রবীন্দ্র-জয়ন্তী। সূত্রের খবর, লকডাউনের মধ্যে জমায়েতে নিষেধাজ্ঞা থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রবীন্দ্র সরোবর কর্তৃপক্ষের পক্ষ থেকে। উল্লেখ্য, ওই সরোবরে কবিগুরুর ৩টি মূর্তি রয়েছে। একটি বরজ রোডের উপরে সরোবরের প্রবেশপথে। বাকি দুটি সরোবর চত্বরে। জানা গিয়েছে, এবার ৩টি মূর্তিতে মাল্যদান করবেন কেএমডিএ কর্তৃপক্ষ। আবার রাস্তায় রবীন্দ্রনাথের মূর্তিটির কাছে যাতে ভিড় না জমে সেদিকে পুলিশকে লক্ষ্য রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *