দূরত্ব বিধি মানতে কলকাতা মেট্রোয় বাড়ছে রেক সংখ্যা

metro

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ মেট্রো রেলে যাত্রীদের ভিড় কমানোর জন্য এবার অতিরিক্ত রেক দেওয়া হচ্ছে ।মেট্রো রেল সূত্রের খবর, সোমবার থেকে আরও ৬টি রেক চালানোর সিদ্ধান্ত ঘোষণা করেছে সংস্থার কর্তা-ব্যক্তিরা ।
সূত্রের আরও খবর, কলকাতা মেট্রোয় প্রতিদিন এখন ৫৫টি আপ ও ৫৫টি ডাউন রেক মিলিয়ে মোট ১১০টি রেক চলছে । এবার থেকে তা বেড়ে ৫৮ টি করে আপ ও ডাউনে রেক চালানো হবে ।
এবিষয়ে আরও জানা যায়, রেকের কিছু কামরায় যাত্রীদের ভিড় বেশি থাকে । সেজন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে । মেট্রো রেল সূত্রে বলা হয়েছে, কলকাতা মেট্রোয় যাতে সামাজিক দূরত্ব মেনে চলা যায় তার জন্য শুরু থেকেই সতর্ক হচ্ছে মেট্রো কর্তৃপক্ষ ।
মেট্রো রেল সূত্রে জানা যায়, বর্তমানে দিনের শেষে মেট্রো দু’প্রান্ত থেকে সন্ধে ৭টার সময় ছাড়ে । এখন দু’প্রান্ত থেকেই সন্ধে ৭টা ১০, ৭টা ২০ ও ৭টা ৩০ মিনিটে তিনটি করে রেক দেওয়া হচ্ছে । সাধারণ যাত্রীসহ অফিস যাত্রীদের যাতে কোনও অসুবিধা না হয় এবার সেই বিষয়টি দেখা হচ্ছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *