দুর্গাপূজা উপলক্ষ্যে মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল প্রশাসনিক বৈঠক

virtual meeting

আমার বাংলা নিউজ ডেস্ক: আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে বারাসাত পৌরসভার সভাকক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসাতের সকল প্রশাসনিক কর্মকর্তা সহ পুজো কমিটির উদ্যোক্তারা। সূত্রের খবর, কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আসন্ন শারদীয় উৎসব উপলক্ষ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠকের আয়োজন করেন। মঞ্চ থেকে ভার্চুয়াল জনসভার মাধ্যমে সকল জেলার সাথে যুক্ত হয়ে দুর্গাপুজোর গাইডলাইন নিয়ে প্রশাসনিক বৈঠক সারলেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

সেইমতো আজ বারাসাত পৌরসভার বিদ্যাসাগর সভাকক্ষে বারাসাতের সকল প্রশাসনিক কর্তা এবং পৌরসভার প্রশাসক মন্ডলীর সকল সদস্যরা ও পুজো কমিটির উদ্যোক্তারা মুখ্যমন্ত্রীর আয়োজিত ভার্চুয়াল বৈঠকে উপস্থিত ছিলেন। ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে আসন্ন শারদীয়া উৎসব উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী সকল প্রশাসনিক কর্মকর্তা এবং পুজো উদ্যোক্তাদের করোনা পরিস্থিতিতে বার্তা দিলেন, করোনার বিধি নিয়ম মেনে পুজো করতে হবে, সংক্রমণ যাতে না ছড়ায় তার জন্য সামাজিক দূরত্ব বজায় রাখার নিশ্চিত করতে হবে এবং অবশ্যই সকলকে মাক্স পড়তে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *