রাফাল ওড়াবেন দেশের প্রথম মহিলা পাইলট শিবাঙ্গী

Sibangi Singh

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : দেশের প্রথম মহিলা পাইলট হিসেবে রাফাল ওড়াবেন ফ্লাইট লেফটেন্যান্ট শিবাঙ্গী সিং। সূত্রের খবর, গত ২০১৭ সালে ভারতীয় বায়ুসেনার যোগ দেন তিনি। পাশাপাশি সাফল্যের সঙ্গে মিগ-২১ বাইসন যুদ্ধবিমান উড়ান শিবাঙ্গী। রাজস্থানের বায়ুসেনা ঘাঁটিতে কর্মরত ছিলেন তিনি। সেখানে তাঁর সহকর্মী ছিলেন উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। সূত্রের আরও খবর, এবার রাফাল ওড়ানোর ছাড়পত্র পাওয়ার পর বায়ুসেনার এলিট টিমে অংশ নেবেন শিবাঙ্গী। বায়ুসেনা সূত্রের খবর, আম্বালায় রাফাল ওড়ানোর জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ বা কনভার্সান ট্রেনিং চলছে শিবাঙ্গী সিং-এর। জানা গিয়েছে, এই প্রশিক্ষণ শেষ হওয়ার পর আম্বালার ‘গোল্ডেন অ্যারোজ’ নামে পরিচিত ১৭ স্কোয়াড্রনে যোগ দেবেন তিনি। এ বিষয়ে আরও জানা যায়, দেশে যুদ্ধবিমানের মহিলা পাইলটের সংখ্যা এখন প্রায় ১০। এবার মহিলা পাইলটদের মধ্যে প্রথম মহিলা হিসেবে রাফালের ককপিটে বসবেন শিবাঙ্গী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *