প্রেসিডেন্টস কাপ শ্যুটিং প্রতিযোগিতায় রুপো রাহির

Rahi Swarnobot-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পোল্যান্ডে আয়োজিত প্রেসিডেন্টস কাপ শ্যুটিং প্রতিযোগিতায় ২৫ মিটার পিস্তল বিভাগে রুপো পেলেন ভারতের রাহি স্বর্ণোবত। উল্লেখ করা যায়, ম্যাচ চলাকালীন রাহির পিস্তলে যান্ত্রিক সমস্যাও তৈরি হয়। সেই বাধা অতিক্রম করে সফল হয়েছেন রাহি। ফাইনালে তাঁর স্কোর ৩১। শেষ দুটি সিরিজে গুরুত্বপূর্ণ সময়ে কয়েকটি শট লক্ষ্যভ্রষ্ট হয়। প্রতিযোগিতার ফাইনালে পৌঁছনো এক ভারতীয় শ্যুটার মনু ভাকের শেষ করেছেন ষষ্ঠ স্থানে। এই বিভাগে সোনা পেলেন জার্মানির ভেনেকাম্প। তিনি স্কোর করেন ৩৩। ব্রোঞ্জ পেয়েছেন ফ্রান্সের মাথিল্ডে লামোলে। তাঁর স্কোর ২৭।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *