স্কুল খোলার সময়সীমা নিয়ে চলছে জল্পনা

School Open-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : দীর্ঘ সময় বন্ধ থাকার পর স্কুল খোলার তৎপরতা শুরু। স্কুল শুরুর সময় এবং শুরুতেই স্কুলের সময়সীমা ৬ ঘন্টা করার সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন মহলে জল্পনা। এক্ষেত্রে শিক্ষক ও অভিভাবকদের একাংশের বক্তব্য, স্কুল খোলার পর নবম থেকে দ্বাদশ এই ৪টি শ্রেণির পড়ুয়ারা টানা ৬ ঘন্টা মাস্ক ব্যবহার করে ক্লাসে থাকবে কীভাবে। এ বিষয়ে তাঁদের আরও বক্তব্য, স্কুলে থাকার সময় এখনই ৬ ঘন্টা না-করে ধাপে ধাপে সেটা বাড়ানো হোক। পাশাপাশি যেসব শিক্ষক ও পড়ুয়ারা দূর থেকে আসেন, তাঁদের সকলেই সকাল সাড়ে ৯টার মধ্যে স্কুলে পৌঁছনো নিয়েও সমস্যা রয়েছে।

এ প্রসঙ্গে শিক্ষক-শিক্ষিকারা দাবি করেছেন, সাড়ে ৯টা নয়, আগেকার নিয়ম অনুযায়ী স্কুল শুরু করা হোক পৌনে ১১টাতেই। উল্লেখ্য, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৬ নভেম্বর নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হয়ে যাচ্ছে। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রের খবর, নবম ও একাদশ শ্রেণির পড়ুয়াদের ক্লাস শুরু হবে সকাল ১০টায়। তবে তাদের স্কুলে পৌঁছে যেতে হবে সাড়ে ৯টার মধ্যে। এক্ষেত্রে ছুটি হবে বেলা সাড়ে ৩টায়। দশম ও দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হবে বেলা ১১টায়। তাদের স্কুলে পৌঁছতে হবে সাড়ে ১০টার মধ্যে। ছুটি হবে বিকেল সাড়ে ৪টায়। শিক্ষক-শিক্ষিকাদের সকাল ৯টার মধ্যে স্কুলে পৌঁছতে হবে বলেও জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *