গরিব কল্যাণ অন্ন যোজনার মেয়াদ বাড়ানোর সম্ভাবনা

Ration Shop-5

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : অন্ন যোজনার মেয়াদ বাড়ানোর আবেদন। সূত্রের খবর, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল নভেম্বর মাসে। এই মেয়াদ আরও ৪ মাস বাড়িয়ে ২০২১ সালের মার্চ পর্যন্ত করার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন। এক্ষেত্রে ওই সংগঠনের বক্তব্য, প্রধানমন্ত্রীকে আবেদন করা হয়েছে, এখনও করোনা পরিস্থিতি রয়েছে। আম-জনতা সমস্যায় রয়েছেন। এই অবস্থায় তাঁদের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার মেয়াদ বাড়ানো প্রয়োজন বলে জানানো হয়েছে। এক্ষেত্রে আরও জানা গিয়েছে, জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনে থাকা গ্রাহকদের দৈনন্দিন জীবনযাপনে কিছুটা সহায়ক হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, গরিব কল্যাণ অন্ন যোজনার মেয়াদ বাড়ানোর সম্ভাবনা রয়েছে। তবে সবটাই নির্ভর করছে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের ওপর। উল্লেখ্য, এই যোজনায় গত ৭ মাস ধরে বিনামূল্যে খাদ্য সামগ্রী পাচ্ছেন রেশন গ্রাহকদের একটা বড় অংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *