অর্থনীতির নজর বৃদ্ধিতে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে বলে একাংশের অভিমত। তবে করোনা আবহে বারবার সেই গতি ক্রমশ ব্যাহত হচ্ছে। এ মাসের গোড়ায় রিজার্ভ ব্যাঙ্কের ঋণনীতির বৈঠকে এমনই কথা জানিয়েছিলেন গভর্নর শক্তিকান্ত দাস। উল্লেখ করা যায়, ওই বৈঠকের কার্যবিবরণী প্রকাশিত হয়েছে। বৃদ্ধির ইঞ্জিনে জ্বালানি জোগানোর পাশাপাশি অবশ্য মাথা তোলা মূল্যবৃদ্ধি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর। এ বিষয়ে আরও জানানো হয়েছে, অশোধিত তেল-সহ মূল্যবৃদ্ধির সঙ্গে সম্পর্কযুক্ত আন্তর্জাতিক বিষয়গুলির দিকে কড়া নজরদারির কথা।

