Reserve Bank of India-5Others 

আর্থিক বৃদ্ধি নিয়ে পদক্ষেপ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আর্থিক বৃদ্ধি নিয়ে আশা ও আশঙ্কা। প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম দেশে আর্থিক বৃদ্ধির হার কমবে বলে রাজ্যসভায় আশঙ্কা প্রকাশ করেছিলেন। এরপর রাজ্যের অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ দাবি করেছেন, করোনা আবহের পরিস্থিতি কাটিয়ে অর্থনীতি দ্রুত ঘুরে দাঁড়ানো এবং বাজেটে সরকারের করা বিভিন্ন পদক্ষেপ আগামী দিনে বৃদ্ধির গতি বাড়াতে সহায়তা করবে।

উল্লেখ করা যায়, ২০২২-২৩ অর্থবর্ষে দেশের জিডিপি বৃদ্ধির পূর্বাভাস স্বল্প ছেঁটে ৭.২ শতাংশে নামিয়েছে মূল্যায়ন সংস্থা ইক্রা। এক্ষেত্রে পণ্যের চড়া মূল্যবৃদ্ধি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে নতুন করে ধাক্কা খেয়েছে। প্রসঙ্গত, কেন্দ্রের আর্থিক সমীক্ষায় আগামী আর্থিক বছরে বৃদ্ধির পূর্বাভাস ৯-৯.৫ শতাংশ থেকে ছেঁটে প্রায় ৮ শতাংশে নামানো হয়েছিল। এরপর তা কমিয়ে ৭.৮ শতাংশ করেছে রিজার্ভ ব্যাঙ্কও।

Related posts

Leave a Comment