শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবস

Sharadindu bandyopadhyay

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন লেখক ও সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। ১৮৯৯ সালের ৩০ মার্চ উত্তরপ্রদেশের জৌনপুর শহরে তাঁর জন্ম। খুব অল্প বয়স থেকেই তাঁর নেশা ছিল গল্প লেখার। মাত্র ২০ বছর বয়সে তাঁর লেখা প্রথম প্রকাশিত হয়। শরদিন্দু তাঁর নিজের সৃষ্ট সবচেয়ে জনপ্রিয় চরিত্র হল ব্যোমকেশ বক্সী। ১৯৩২ সালে “সত্যান্বেষী” উপন্যাসে ব্যোমকেশের আত্মপ্রকাশ হয়। এছাড়াও তাঁর লেখা উপন্যাসগুলির মধ্যে রয়েছে বিভিন্ন ঐতিহাসিক উপন্যাস। তাঁর লেখা উল্লেখযোগ্য উপন্যাসগুলি হল- ” কালের মন্দিরা ”, ” গৌড়মল্লার ”, ” তুমি সন্ধ্যার মেঘ ”, ” তুঙ্গভদ্রার তীরে ”, ” শিবাজী আর সদাশিব ” ও ” বিষকন্যা ” ইত্যাদি। পাশাপাশি তিনি যে ছবিগুলিতে চিত্রনাট্যকারের কাজ করেছেন সেগুলি হল- ” দুর্গা ”, ” কঙ্গন ”, ” নবজীবন ” ও ” আজাদ ” ইত্যাদি। তিনি পেয়েছেন বিবিধ পুরস্কার ও সম্মান। তুঙ্গভদ্রার তীরে উপন্যাসের জন্য ” রবীন্দ্র পুরস্কারও ” পেয়েছেন তিনি। এছাড়াও ” শরৎস্মৃতি পুরস্কার ”, ” মতিলাল পুরস্কার ” সহ প্রভৃতি নানা সম্মানে ভূষিত হন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *