বিদায় সংবর্ধনায় হতাশা বিচারপতির
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : অবসর নেওয়ার দিনে বিদায় সংবর্ধনায় হতাশা প্রকাশ করলেন সুপ্রিমকোর্টের সদ্য-প্রাক্তন বিচারপতি দীপক গুপ্ত। তাঁর বক্তব্য, দেশের বিচার ব্যবস্থায় ধনী ও ক্ষমতাশালীরা বেশি সুবিধা পাচ্ছেন, গরিবরা নন। প্রসঙ্গত, লকডাউনের মধ্যেই তাঁকে ভিডিও-কনফারেন্সে বিদায় সংবর্ধনা দেওয়া হল- যা এক বিরল ঘটনার সাক্ষী হয়ে রইল। এক্ষেত্রে তাঁর যুক্তি, এখন যেভাবে ভিডিও-কনফারেন্সে মামলা চলছে, তাতে ধনী-ক্ষমতাশালী ব্যক্তিরা সুবিধা পেলেও গরিবদের মামলার শুনানি দেরিতে হচ্ছে। তিনি সরাসরি বলেছেন, এই সমস্যা দেখেও উটপাখির মতো বালিতে মুখ লুকিয়ে রাখা যাবে না। অবসরপ্রাপ্ত বিচারপতি দীপক গুপ্তের আশা, তরুণ আইনজীবীরা বিচার ব্যবস্থার স্বাধীনতার জন্য কাজ করে যাবেন।

