Cold FireEntertainment Enviornment Lifestyle 

ঋদ্ধির ছোট ছবি ‘কোল্ডফায়ার’

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ঋদ্ধি সেন নবারুণ ভট্টাচার্যের ছোটগল্প অবলম্বনে ছোট ছবি ‘কোল্ডফায়ার’ তৈরি করেছেন। ছবিটি ২৬ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নন-কম্পিটিশন বিভাগের ‘শট অ্যান্ড ডকুমেন্টরি প্যানরামা’র তালিকায় মনোনীত। জানা গিয়েছে, আগামী ১১ জানুয়ারি এই ছবিটি কলকাতা ইনফর্মেশন সেন্টারে দেখানো হবে। এই ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন কৌশিক সেন ও সোমক ঘোষ প্রমুখরা। উল্লেখ্য, ২০১৯ সালে এই ছবির শুটিং শুরু হয়। ২০২৯ সাল এই ছবির পেক্ষাপট। এক ব্যবসায়ী চরিত্রে অভিনয় করেছেন কৌশিক সেন। সেলসম্যানেয় ভূমিকায় দেখা যাবে সোমক ঘোষকে।

Related posts

Leave a Comment