ব্যাঙ্ক অফ বরোদা-র হোয়াটসঅ্যাপ পরিষেবা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: এবার হোয়াটসঅ্যাপে মিলবে পরিষেবা। সূত্রের খবর, ব্যালান্সের খোঁজ, মিনি স্টেটমেন্ট, চেক স্টেটাস, চেকবই -এর আবেদন, ডেবিট কার্ড ব্লক করা, ব্যাঙ্কের পণ্য ও পরিষেবা সহ খোঁজ-খবর নেওয়ার বিষয়ে ঘোষণা করেছে ব্যাঙ্ক অফ বরোদা। এক্ষেত্রে জানা গিয়েছে, এই পরিষেবা পাওয়ার জন্য ব্যাঙ্ক অফ বরোদার হোয়াটসঅ্যাপ নাম্বার- ৮৪৩৩৮৮৮৭৭৭- মোবাইলে সেভ করতে বলা হয়েছে।
সূত্রের আরও খবর, এক্ষেত্রে ‘হাই’ লিখে সেখানে মেসেজ পাঠাতে হবে। এর পরেই হোয়াটসঅ্যাপে এই পরিষেবা পাওয়া যাবে। ব্যাঙ্ক অফ বরোদা’র এগজিকিউটিভ ডিরেক্টর এ কে খুরানা জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ার গুরুত্ব আমাদের গ্রাহকদের মধ্যে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং আমাদের গ্রাহকদের অনেক সহজে তাদের প্রয়োজনীয়তা মেটাতে সক্ষম হবে।

