লাগাম ছাড়া বৃদ্ধি আলুর দামে

Pateto

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ সম্প্রতি ৭২ ঘণ্টায় পোস্তা বাজারে বস্তা পিছু জ্যোতি আলুর দাম বেড়েছে ১৫০ টাকা। অগাস্টের শুরুতে জ্যোতি আলুর দাম ছিল ২৬ টাকা যা বেড়ে হয়েছে ৩২ টাকা। চন্দ্রমুখীর দাম ছিল ২৮ টাকা যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ টাকা। জুলাইতে জ্যোতি ও চন্দ্রমুখী আলুর দামের মধ্যে তফাৎ ছিল ৬ টাকা। সেই তফাৎ অগাস্টে কমে দাঁড়িয়েছে ২ টাকা। বাজারে সবজির অপ্রতুলতা তার উপর আলুর দামও যেভাবে বাড়ছে তাতে সবমিলিয়ে নাভিশ্বাস ওঠার জোগাড় সাধারণ মানুষের। দক্ষিণবঙ্গের সব জেলায় বর্ষা একেবারে শেষে শুরু হয়েছে। কিন্তু প্রথমদিকে তেমন বৃষ্টি ছিল না। বিশেষত যার জেরেই সবজির ফলন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বাজারে এখন আনুষঙ্গিক আর কোনও সবজির যোগান তেমনভাবে নেই বললেই চলে। তাই সবার নজর এখন আলুর দিকে। ফলে আলুর চাহিদা বেড়েছে। কিন্তু আলুর যোগান সেভাবে বাড়েনি। কারণ এরাজ্যের আলু রফতানি হচ্ছে ওড়িশা, অন্ধ্র, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং অসমে। সবমিলিয়ে যত চাহিদা সেই অনুপাতে যোগান না থাকাতেই বাড়ছে দাম। আলু ব্যবসায়ীরা বলছেন, দাম আপাতত কমার সেরকম কোনও সম্ভাবনা নেই। হুগলিতে নতুন আলুর ফলন হবে ২০২১ এর জানুয়ারিতে। আর ওদিকে বৃষ্টি চলতে থাকলে অন্য সবজির চাষও ব্যাহত হবার সম্ভাবনা দেখা দিতে পারে। সেই কারণে বাজারে পর্যাপ্ত অন্য সবজির যোগান দেওয়া চ্যালেঞ্জের মুখে এসে দাঁড়িয়েছে। এই সব দেখেই চিন্তায় পড়েছেন সাধারণ মানুষেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *