মোবাইল থেকে করোনা সংক্রমণের আশঙ্খা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ মোবাইল ফোন থেকে ছড়াতে পারে করোনা সংক্রমণ। এই নিয়ে সতর্ক করলেন বিশেষজ্ঞ মহল। আধুনিক জীবনে জুড়ে – জড়িয়ে রয়েছে মোবাইল। বর্তমানে প্রত্যেক মানুষই প্রতিক্ষণে মোবাইল ব্যবহার করেন।এমনকী রাস্তাঘাট, বাজার, অফিস সহ বিভিন্ন স্থানে সব সময় মোবাইল সঙ্গে নিয়ে যায়।ওই সময় মোবাইলে ভাইরাস লেগে যাওয়ার সম্ভাবনা থাকে।বিশেষজ্ঞরা জানিয়েছেন, সবাই বাড়িতে এসে হাত পা সাবান দিয়ে ধুয়ে নিলেও মোবাইল কেউ স্যানিটাইজার করে না।এরফলে সংক্রমিত হওয়ার সম্ভাবনা থেকেই যায়। মোবাইল থেকেই ছড়াতে পারে করোনা।

