পূর্ণিমার ভরা কোটালে রক্ষা পেয়েছে উপকূলবর্তী এলাকা

River Irrotion-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পূর্ণিমার ভরা কোটালে এ যাত্রায় রক্ষা পেয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার উপকূলবর্তী এলাকা। স্থানীয় সূত্রের খবর, যশ-বিধ্বস্ত এলাকায় অনেক বাঁধই এখনও সম্পূর্ণ মেরামত হয়নি বলে অভিযোগ সামনে এসেছে। এই অবস্থায় কোটালে জল বাড়লে আবারও বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা ছিল। প্রশাসনিক নির্দেশ মতো উপকূলের অনেক বাসিন্দাকে অন্যত্র সরিয়েও আনা হয়। নদী সংলগ্ন এলাকায় জোয়ারে বিপদ বাড়েনি।

স্থানীয় সূত্রের আরও খবর, সাগর, নামখানা ও কাকদ্বীপ-সহ বেশ কিছু এলাকায় বাঁধের ভাঙা অংশ দিয়ে জল প্রবেশ করেছে। তবে এতে এলাকা প্লাবিত করতে পারেনি। অন্যদিকে পূর্ব মেদিনীপুরের সমুদ্র ও নদীতে ভরা জোয়ারের সময়ও জলের উচ্চতা বিশেষ বাড়তে দেখা যায়নি। উল্লেখ্য, শঙ্করপুর ও তাজপুরে সমুদ্র বাঁধ মেরামতির কাজ পরিদর্শনে যান স্থানীয় বিধায়ক তথা মৎস্যমন্ত্রী অখিল গিরি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছিল বলে জানিয়েছেন রাজ্যের মন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *