ডাকাতি রুখতে গিয়ে গুরুতর জখম হুগলির সোনা ব্যবসায়ী

Hooghly

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ সোনার দোকানে ডাকাতি। বাধা দিতে গেলে সোনা ব্যবসায়ীকে পরপর ধারাল অস্ত্রের কোপ মারে ডাকাতদল এমনকি ছোঁড়া হয় গুলিও। পালানোর সময় ব্যাপক বোমাবাজিতে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ঘটনায় হুগলির হরিপাল এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় হরিপাল গ্রামের বাজারে বিমল সাঁতরার সোনার দোকানে চলছিল বেচা কেনা। সেইসময় জনা ছয়েক দুষ্কৃতী ভেতরে ঢুকে ক্রেতাদের ভয় দেখিয়ে বের করে দেয়। তারপর সিন্দুক থেকে গয়না হাতানোর সময় বাধা দেন দোকান মালিক। তখনই ধারাল অস্ত্র নিয়ে বিমল সাঁতরার ওপর হামলা চালায় দুষ্কৃতীরা। ঘটনার সময় বাজারে খুব বেশি লোকজন ছিলেন না। দোকান থেকে বেরিয়ে, পরপর বোমা ছুঁড়তে থাকায়, যেকজন ছিলেন, তাঁরাও পালিয়ে যান। গুলিবিদ্ধ ব্যবসায়ী বিমল সাঁতরাকে প্রথমে হরিপাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে শুক্রবার রাতে তাকে কলকাতায় রেফার করা হয়। কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে দীর্ঘ অস্ত্রোপচার করে গুলি বের করেন চিকিত্‍সকরা। ইতিমধ্যেই হরিপাল থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *