মুম্বইয়ের দুস্থ মানুষের পাশে সলমন

Salman Khan

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : লকডাউনে মুম্বইয়ের বিভিন্ন অঞ্চলে খাবার বিতরণ করবেন সলমন খান। আগের বছর করোনা আবহ চলাকালীন লকডাউনের সময় সলমন সমাজের দুস্থ মানুষদের পাশে এসে দাড়িয়েছিলেন। পাশাপাশি এই মহামারীতে যাঁরা একেবারে সামনের সারিতে থেকে লড়াই করেছিলেন, তাঁদের জন্য তিনি রেশন ও খাবারের ব্যবস্থা করেছিলেন। বর্তমান পরিস্থিতিতে মহারাষ্ট্র ফের লকডাউনের পথে। রাজ্যে মাত্র ৪ ঘন্টার জন্য দোকান-বাজার খোলা থাকবে বলে জানা গিয়েছে। এই মহামারীর সময় আবারও সমাজসেবী রাহুল কানালের সঙ্গে ভাইজান খাদ্য বিতরণের কাজে অংশ গ্রহণ করলেন।
সূত্রের খবর, এই মুহুর্ত্বে আগামী ১৫ দিনের জন্য এই খাবার বিতরণের পরিকল্পনা করা হয়েছে। ওরলি থেকে মুম্বইয়ের পথে বিস্তীর্ণ অঞ্চলে খাবারের প্যাকেট সরবরাহ করা হবে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *