Satya NadellaOthers 

অর্থনীতিকে দাঁড় করাতে নতুন সুযোগ কাজে লাগানো প্রয়োজন

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনা মহামারির কারণে বিশ্ব অর্থনীতি সাময়িক থমকে যাওয়ায় বিরূপ প্রভাব পড়েছে সরবরাহ ব্যবস্থার ওপর। এই পরিস্থিতির ফলে নতুন সুযোগ এসেছে ভারতের সামনে। তাকে কাজে লাগানোর জন্য সরকার ও শিল্পকে একযোগে কাজ করতে হবে। মাইক্রোসফটের সিইও সত্য নাদেল্লার অভিমত, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান জোট বেঁধে কাজ করেই অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে সবথেকে ভাল পথ। সূত্র থেকে জানা গিয়েছে, বিশ্বের সরবরাহ ব্যবস্থা এতদিন আমেরিকা ও চিনের উপর নির্ভরশীল ছিল। কিন্তু করোনা আবহে সরবরাহের ঝুঁকি কমাতে চেষ্টা করছে বিভিন্ন দেশগুলি। এই পরিস্থিতিতে ভারতকেও সরবরাহ ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশীদার হওয়া প্রয়োজন। নাদেল্লার বক্তব্য, ভারতীয় সরকারি কর্মচারীর সন্তান হিসেবে তিনি জানেন এ দেশে সরকারি প্রতিষ্ঠানের শক্তি কতটা। অর্থনীতিকে নতুন করে দাঁড় করাতে তাকে কাজে লাগানো প্রয়োজন।

Related posts

Leave a Comment