জন-প্রতিনিধিদের করোনার টিকাদানে অগ্রাধিকারের আহ্বান

anil

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ কারোনার বিরুদ্ধে কাদের টিকা দেওয়া হবে, কিসের ভিত্তিতে অগ্রাধিকার দেওয়া হবে, তার তালিকা ইতিমধ্যে প্রস্তুত করা হচ্ছে। জানা গিয়েছে, হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ জনগণের প্রতিনিধিদের করোনার টিকাদানকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন। যাদের মধ্যে রয়েছেন বিধায়ক ও সংসদ সদস্যরা।

পাশাপাশি ভ্যাকসিনের তালিকায় চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদেরও অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন তিনি। কারণ তারা প্রথম সারির করোনার যোদ্ধা। তিনি আরও জানান, জনগণের প্রতিনিধিরা এই সঙ্কটের সময়ে সাধারণ মানুষের পাশে থেকেছেন, মানুষের সাথে যোগাযোগ করেছেন। তাই তাদের টিকা দেওয়ার ক্ষেত্রে গুরুত্ব দেওয়া উচিত।

এদিন তিনি আরও জানান, রাজ্য সরকার প্রথম পর্যায়ে কাদের টিকা দেবে তার একটি তালিকা বা ডাটাবেস প্রস্তুত করছে। যার মধ্যে করোনার যোদ্ধা সনাক্তকরণ, টিকা প্রশিক্ষণ ইত্যাদি অন্তর্ভুক্ত থাকবে।

স্বাস্থমন্ত্রীর আরও বক্তব্য, সংসদ সদস্য ও বিধায়কদের তালিকায় সব ধরণের জনপ্রতিনিধি থাকবেন। কারণ তাঁরা সবাই কোভিড পরিস্থিতিতে নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন। অন্যদিকে তালিকায় পুলিশ, পৌরকর্মী ও ক্লিনারদের নাম থাকছে বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *