সত্যেন্দ্রনাথ দত্তের জন্ম দিবস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আজকের দিনে সত্যেন্দ্রনাথ দত্ত জন্মগ্রহণ করেছিলেন। ১৮৮২ সালের ১১ ফেব্রুয়ারি তাঁর জন্ম। ছন্দের জাদুকর নামে পরিচিত ছিলেন তিনি। তাঁর রচিত কাব্যগ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য হল- ‘হসন্তিকা’, ‘সন্ধিক্ষণ’ এবং ‘কুহু ও কেকা’ প্রভৃতি। তাঁর জন্ম দিবসে আমাদের স্মরণ ও শ্রদ্ধা।

