ঘরে বসেই গয়না কেনার বন্দোবস্ত সংস্থার

Senco Gold

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনা সংক্রমণ বাঁচিয়ে ঘরে বসে নিরাপদে যাতে গ্রাহকরা গয়না কিনতে পারেন, তার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করল সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। সূত্রের খবর, গ্রাহকরা চাইলে ভিডিও কলিং-এর মাধ্যমে সরাসরি শোরুমের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে বলেও জানানো হয়েছে। আবার ই-ক্যাটালগের মাধ্যমে গয়না বাছতে পারবেন, এমনটাও জানানো হয়েছে। এক্ষেত্রে বলা হয়েছে, প্রযুক্তি ব্যবহার করে একেবারে ঘরে বসে শোরুমে গয়না কেনার স্বাদ পাবেন গ্রাহকরা। সংস্থার আরও দাবি, ওই গয়না পরখ করার সুযোগ-সুবিধা ক্রেতা পাবেন না।

সংস্থাটি সূত্রে আরও জানানো হয়েছে, ক্রেতারা (১৮০০১০৩০০১৭) নম্বরে ফোন করে তাঁর পছন্দের যে-কোনও শোরুমের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের পক্ষ থেকে আরও খবর, গ্রাহকরা এখন সরাসরি চ্যাট করে শপিং করতে পারবেন। গয়নাগুলি ভার্চুয়ালভাবে দেখতে পারবেন। আবার অনলাইন বুকিং করলে আকর্ষণীয় কিছু ছাড়ের বন্দোবস্ত রয়েছে বলেও জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *