শিবপুর বটানিক্যাল গার্ডেন বন্ধের সিদ্ধান্ত

Botanical Garden-2

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনা প্রকোপ বাড়তে থাকায় এবার শিবপুর বটানিক্যাল গার্ডেন বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে কর্তৃপক্ষ। বটানিক্যাল গার্ডেনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১০ মে থেকে উদ্যানে প্রবেশ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হচ্ছে। এছাড়া বন্ধ থাকবে প্রাতর্ভ্রমণও। তবে অফিসের কাজ চলবে বলে জানানো হয়েছে। বটানিক্যাল গার্ডেনের পক্ষ থেকে আরও জানা গিয়েছে, প্রতিদিন ওই উদ্যানে প্রচুর মানুষ প্রাতর্ভ্রমণ করতে আসেন। এছাড়া প্রতিদিন বেড়াতেও আসেন প্রচুর মানুষ। কর্তৃপক্ষ সূত্রে অভিযোগ করে জানানো হয়, মাস্ক ছাড়া এবং করোনা-বিধি না মেনে ঘুরছিলেন ভ্রমণকারীরা। এরফলে উদ্যানের অফিসের কর্মীদের সংক্রমিত হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে। এই অবস্থায় গার্ডেন বন্ধ না করলে অফিসের কর্মীরা সংক্রমিত হতে পারেন। সব দিক বিবেচনা করে গার্ডেন বন্ধ রাখা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও এই উদ্যান খুলে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *