dure thaka kacher manushEntertainment Others 

যৌথ প্রযোজনায় “দূরে থাকা কাছের মানুষ”

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : দুই বাংলার যৌথ প্রযোজনা। সূত্রের খবর, লকডাউন পর্বে বাংলাদেশের অভিনেত্রী রফিয়াত রশিদ মিথিলা এবং কলকাতার অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় একটি ছোট ছবিতে অভিনয় করলেন। জানা গিয়েছে, ছবির নাম “দূরে থাকা কাছের মানুষ”। পরিচালনা করেছেন বাংলাদেশের পরিচালক শাহরিয়ার পলক। প্রযোজনা করেছে বাংলাদেশের প্রেক্ষাগ্রহ ও কলকাতার টিভিওয়ালা মিডিয়া। এই ছবির সমস্ত কলাকুশলীরা বিনা পারিশ্রমিকে কাজ করেছেন বলে জানা যায়। এই ছবির প্রাপ্ত অর্থ কলকাতা ও ঢাকার চলচ্চিত্র শ্রমিকদের কল্যাণ তহবিলে দান করা হবে বলে খবর। বাংলাদেশের ধ্রুব টিভি ও কলকাতার টিভিওয়ালা মিডিয়ার সোশ্যাল মিডিয়া পেজে ছবিটি মুক্তি পেয়েছে।

Related posts

Leave a Comment