বছরের প্রথম তুষারপাত কাশ্মীর উপত্যকায়

Snowfall

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পুরু বরফে ঢাকা পড়ল উপত্যকা। বিপর্যস্ত হল সড়ক ও বিমান পরিষেবা। সূত্রের খবর, বছরের প্রথম তুষারপাত কাশ্মীর উপত্যকায়। পর্যটকদের জন্য খুশির খবর। তবে ধাক্কা খেল পরিবহণ ব্যবস্থা। উল্লেখ করা যায়, সড়ক পরিবহণ ও বিমান চলাচলে বাধার সৃষ্টি করেছে তুষারপাত। যার জেরে উপত্যকার সঙ্গে দেশের অন্যান্য অংশের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। রাত থেকে উপত্যকার বেশির ভাগ অংশে শুরু হয় তুষারপাত। সকালেও বেশ কিছু জায়গায় নতুন করে তুষারপাত হয়েছে।

সূত্রের আরও খবর, তুষারপাতে ৩ থেকে ৪ ইঞ্চি পুরু বরফে ঢাকা পড়েছে শ্রীনগর। অন্যদিকে দক্ষিণ কাশ্মীরের প্রবেশপথ কাজিগুন্দে বরফ পড়েছে প্রায় ৯ ইঞ্চি। আবার পহলগাঁওয়ে তুষারের পরিমাণ ৫ থেকে ৬ ইঞ্চি। গুলমার্গে ৪ ইঞ্চির মতো পুরু বরফ দেখা গিয়েছে। শ্রীনগর-জম্মু জাতীয় সড়কের জওহর টানেলের কাছে ১০ ইঞ্চি পুরু বরফ জমে যায়। এরফলে জাতীয় সড়কে যান চলাচলে প্রভাব পড়ে। শ্রীনগর বন্দরেও বিমান ওঠানামা বন্ধ করে দিতে হয় বলে খবর। শ্রীনগরে রাতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৫.৯ ডিগ্রি। সকালে তা বেড়ে হয় মাইনাস ১.৫ ডিগ্রি সেলসিয়াস। গুলমার্গে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৭.৫ ডিগ্রি সেলসিয়াস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *