১৬ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এস পি এম সি আই এল

India Government Mint

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (মেটিরিয়ালস/ আর অ্যান্ড ডি/ এইচ আর/ লিগ্যাল) পদে ১৬ (অসং ১২, তঃজাঃ ২, ওবিসি ২) জনকে নিচ্ছে, ভারত সরকারের মালিকানাধীন, সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মিন্টিং কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেড (এস পি এম সি আই এল)।

অ্যাসিস্যান্ট ম্যানেজার (মেটিরিয়ালস) (লেভেল-ই১): শূন্যপদ ৭টি। মেকানিক্যাল/ ইলেকিট্রিক্যাল/ পাল্প অ্যান্ড পেপার টেকনোলজি/ ইলেক্ট্রনিক্স/ প্রিন্টিং টেকনোলজি -এর যে কোনও একটির প্রথম শ্রেণির ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হতে হবে। এবং সঙ্গে মেটিরিয়াল ম্যানেজমেন্ট/ স্টোর্স ম্যানেজমেন্ট/ পারচেজ/ অপারেশন্স ম্যানেজমেন্ট/ সাপ্লাই চেন ম্যানেজমেন্ট/ লিজস্টিক্স ম্যানেজমেন্টে ২ বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি/ পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা/ এমবিএ হতে হবে।

অ্যাসিস্যান্ট ম্যানেজার (আর অ্যান্ড ডি) (লেভেল-ই১): শূন্যপদ ৪টি। মেকানিক্যাল/ ইলেক্ট্রিক্যাল/ ইলেক্ট্রনিক্স/ কেমিক্যাল/ মেটালার্জি/ পাল্প অ্যান্ড পেপার -এর প্রথম শ্রেণির বি টেক/। বি ই ডিগ্রিধারী হতে হবে। অথবা কেমিস্ট্রির প্রথম শ্রেণির এম এসসি ডিগগ্রিধারী হতে হবে।

অ্যাসিস্যান্ট ম্যানেজার (এইচ আর) (লেভেল-ই১): শূন্যপদ ৩টি। এউচ আর ইলেক্টিভ হিসেবে নিয়ে পি এম অ্যান্ড আইআর/ এমএসডব্লু/ এমবিএ -তে প্রথম শ্রেণির মাস্টার্স ডিগ্রিধারী হতে হবে। এলএলবি, ইন্ডাস্ট্রি নলেজ থাকলে ভাল।

অ্যাসিস্যান্ট ম্যানেজার (লিগ্যাল) (লেভেল-ই১): শূন্যপদ ২টি। সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ ইনস্টিটিউট থেকে আইনের (রেগুলার কোর্স) প্রথম শ্রেণির ডিগ্রিধারী হতে হবে। ন্যাশনাল ল স্কুল/ ল ফ্যাকাল্টি অব দিল্লি ইউনিভার্সিটি-র ল ডিগ্রি হলে ভাল।

সব পদের ক্ষেত্রেই ১৮-১১-২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। মাইনে ৪০,০০০ – ১,৪০,০০০ টাকা।

পরীক্ষার ফি এবং ইন্টিমেশন চার্জ বাবদ দিতে হবে ৬০০ (তফশিলি/ শারীরিক প্রতিবন্ধী হলে ২০০) টাকা। ফি দেবেন নেট ব্যাঙ্কিং/ ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ডের মাধ্যমে, ১৯ নভেম্বরের মধ্যে।

দরখাস্ত করবেন অনলাইনে ১৮ নভেম্বরের মধ্যে। বিজ্ঞপ্তি নং 04/2020-OP আরও বিস্তারিত তথ্য পাবেন পিডিএফে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

অনলাইন দরখাস্ত করুন: || রেজিস্ট্রেশন || লগ ইন ||

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *