পড়ুয়াদের পাঠ্যপুস্তক
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ একদিকে করোনার ত্রাস। অন্যদিকে আম্ফান দাপট। বহু মানুষই গৃহহীন। নেই খাদ্য পানীয়ও। বিপর্যয়ের মাঝে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরাও।জানা গিয়েছে, নবম থেকে দশম শ্রেণির পড়ুয়াদের পাঠ্যপুস্তক ও অন্যান্য শিক্ষা সামগ্রী দিয়ে সাহায্য করবে পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয় সমিতি।ওই সমিতির সম্পাদক সৌগত বসু জানান, প্রথম দফায় উচ্চমাধ্যমিক পড়ুয়াদেরই গুরুত্ব দেওয়া হচ্ছে।এ বিষয়ে আরও জানা গিয়েছে,আগ্রহী পড়ুয়ারাদের ক্ষেত্রে ৯৪৩৩১৬৪৩৭৩,৯৪৩৪১৬১৮২৬,৯৮৪৫৬২০১১০,নম্বরগুলিতে হোয়াটসাএপে -এসএমএস করে নাম, ঠিকানা, ফোন নম্বর ও স্কুলের নাম জানাতে হবে।

