আম্ফানের পর আবার ভয় ভরা কোটালের

sundarban

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আম্ফান তাণ্ডবে সুন্দরবন সংলগ্ন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভেঙেছে একাধিক নদীবাঁধ।
বহু গ্রাম জলে ভেসে গিয়েছে । পুকুর ও চাষের জমি প্লাবিত। আম্ফানের রেশ কাটতে না কাটতেই আবার ভয় ভরা কোটালের।

স্থানীয় সূত্রের খবর ,আম্ফান বিপর্যয় সামলে ত্রাণ শিবির থেকে ঘরমুখী হচ্ছিলের মানুষ। আগামী ৫ জুনের ভরা কোটালের জেরে ফের আতঙ্কে দুই জেলার মানুষ। ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়ার ভয় গ্রাস করছে তাঁদের। জোড়া বিপর্যয়ে এখন অন্যতম মাথা ব্যাথার কারণ ভরা কোটাল ।

সেচ দপ্তর সূত্রের খবর ,আম্ফানে শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে ভেঙেছে ৬৬.৫ কিলোমিটার নদীবাঁধ। ১৪৪ টি ছোট বাঁধ । আবার উত্তর চব্বিশ পরগনা জেলার ছবিও একই রকম। এই দুই জেলায় কোটালের জল গ্রামে ঢুকে পড়ার আশঙ্কায় এখন কপালে চিন্তার ভাঁজ সাধারণ মানুষ সহ স্থানীয় প্রশাসনের। জেলা প্রশাসনের সঙ্গে নদী বাঁধ অঞ্চল ঘুরে দেখছেন সেচ দপ্তরের কর্তা-ব্যক্তিরা। ভরা কোটালের আগেই তাই আসরে নামছে সেচ দপ্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *