ইউপিএসসি-কে হলফনামা জমা দেওয়ার নির্দেশ

Suprim Court-9

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পরীক্ষা পিছনো সম্ভব নয়, সুপ্রিমকোর্টে জানিয়েছে ইউপিএসসি। সব প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। সূত্রের খবর, করোনা আবহের মধ্যেও পরীক্ষা স্থগিত রাখা সম্ভব নয়, সুপ্রিমকোর্টে এমনটাই জানিয়েছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি)। অন্যদিকে পরীক্ষা আয়োজনের পরিকাঠামো ও প্রস্তুতি নিয়ে ইউপিএসসি-কে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বিচারপতি এ এম খানউইলকরের নেতৃত্বাধীন ৩ বিচারপতির ডিভিশন বেঞ্চ।

এরপর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়। সূত্রের আরও খবর, আগামী ৪ অক্টোবর দেশের ৭২টি শহরে ইউপিএসসি-র প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রায় ৬ লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষায় বসতে চলেছেন। দেশব্যাপী করোনাজনিত আবহ রয়েছে। এমত অবস্থায় পরীক্ষা স্থগিত রাখার আবেদন জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন ২০ জন পরীক্ষার্থী। এই সংক্রান্ত বিষয়ে ইউপিএসসি-কে তাদের অবস্থান স্পষ্ট করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *