আইপিএএল থেকে সরে দাঁড়ালেন সুরেশ রায়না
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আইপিএল শুরুর আগে ফের খারাপ খবর। জানা গিয়েছে, ব্যক্তিগত কারণে আইপিএএল থেকে সরে দাঁড়ালেন চেন্নাই সুপার কিংস টিমের প্রধান স্তম্ভ সুরেশ রায়না। টিম সূত্রে জানানো হয়েছে, আসন্ন আইপিএলে রায়না ছাড়াই মাঠে নামবে দল। দলের পক্ষ থেকে টুইটারে এক বার্তায় এটি জানানো হয়েছে। সূত্রের খবর, চেন্নাই শিবিরে প্রথম করোনা সংক্রমণের খবর পাওয়া যায়।
এবিষয়ে জানা গিয়েছে, দলের অন্তত ১৩ জনের শরীরে করোনা সংক্রমণ হয়েছে। যার মধ্যে রয়েছেন পেসার দীপক চাহারের নামও। সুরক্ষা বলয় ভেদ করে কীভাবে করোনা সংক্রমণ পৌঁছলো তা নিয়েই চলছে জল্পনা। এক্ষেত্রে অনুমান করা হচ্ছে, করোনার প্রকোপ থেকে বাঁচতেই রায়না নিজেকে সরিয়ে নিয়েছেন আইপিএল থেকে। অন্যদিকে, দলের সিইও কেএস বিশ্বনাথন জানিয়েছেন, রায়না ব্যক্তিগত কারণেই খেলছেন না। ইতিমধ্যে দেশেও ফিরে এসেছেন তিনি।

